Arafat rahman koko biography of mahatma

আরাফাত রহমান কোকো

আরাফাত রহমান (১২ আগস্ট ১৯৬৯ - ২৪ জানুয়ারি ২০১৫) হলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া[১] ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র।[২] তিনি কোকো নামেই অধিক পরিচিত ছিলেন।[৩]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আরাফাত রহমান কোকো ১২ আগস্ট ১৯৬৯ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। কোকো পরিবারসহ প্রথম গ্রেফতার হন ১৯৭১ সালের ২ জুলাই পাকিস্তান সরকারের হাতে। মুক্তি পান ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে।

শিক্ষাজীবন শুরু করেছিলেন বিএএফ শাহীন স্কুলে।[৪] এরপর বাবা জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়া রাজনীতিতে যোগ দিয়ে জাতীয়তাবাদী দলের হাল ধরলে মা তাকে পাঠিয়ে দেন চাচার কাছে যুক্তরাজ্যে। এখান থেকেই তিনি ও লেভেল শেষ করে আমেরিকা চলে যান। আমেরিকা থেকে এ লেভেল শেষ করেন। এরপর তিনি অস্ট্রেলিয়া থেকে সিভিল এভিয়েশনে উচ্চতর শিক্ষা গ্রহন করেন।[৫]

দ্বিতীয়বার পরিবারসহ ২০০৭ সালে তত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক মামলায় গ্রেফতার হন।[৬] তিনি ২০০৮ সালে ১৭ জুলাই সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড যান এবং পরবর্তীতে সেখান থেকে মালয়েশিয়ায় গিয়ে বসবাস ও চিকিৎসা করছিলেন।

ক্রীড়া সংগঠক

[সম্পাদনা]

তিনি ২০০২-২০০৫ সনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।[৭] এই সময় বিসিবির গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানও ছিলেন।[৮] এছাড়া ক্রীড়া সংঘ ওল্ড ডিওএইচ এর চেয়ারম্যান ছিলেন। যুক্ত ছিলেন সিটি ক্লাবের সাথেও।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের রূপকার তিনি।[৯] তাঁর মৃত্যুতে শোক জানায় বিসিবি ও কোয়াব।[১০]

পারিবারিক জীবন

[সম্পাদনা]

আরাফাত রহমান শর্মিলা রহমানকে বিয়ে করেন। তাদের দুই মেয়ে হয় যাদের নাম জাহিয়া রহমান ও জাফিয়া রহমান।[১১]

মৃত্যু

[সম্পাদনা]

কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে কুয়ালালামপুরেরমালয়েশিয়া জাতীয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ও সেখানেই মৃত্যুবরণ করেন।[৬][১২]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

  1. ↑Ali, S. Mahmud (২০১০-০৯-৩০)। Understanding Bangladesh (ইংরেজি ভাষায়)। কলাম্বিয়া ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা ২৫৫। আইএসবিএন 9780231701433। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১২। 
  2. ↑Selections from Regional Press (ইংরেজি ভাষায়)। দক্ষিণ এশিয়া: ইনস্টিটিউট অব রিজিওনাল স্টাডিজ। ২০০৮। 
  3. ↑"Khaleda Zia's self-exiled competing dies in Malaysia"। Business Standard (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৪, ২০১৫। 
  4. ↑"কোকো ভাই"। ২০২৪-০১-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  5. ↑"হৃদয়ে কোকো ভাই"। ২০১৭-১২-০২। 
  6. ↑ কখ"কোকো মারা গেছেন"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৬। 
  7. ↑"High performance BCB"। দ্য ডেইলি স্টার। জুলাই ১৩, ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১০, ২০২১। 
  8. ↑"Development running dry?"। দ্য ডেইলি স্টার। জুলাই ১৩, ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১০, ২০২১। 
  9. ↑"Koko & commission"। দ্য ডেইলি স্টার। জুলাই ১৩, ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১০, ২০২১। 
  10. ↑"ICL and our cricket"। দ্য ডেইলি স্টার। জুলাই ১৩, ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১০, ২০২১। 
  11. ↑"দুই মেয়েকে নিয়ে মালয়েশিয়ায় ফিরে গেলেন কোকোর স্ত্রী"। প্রথম আলো। ৩ ফেব্রুয়ারি ২০১৫। 
  12. ↑"আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবার্ষিকী আজ সারা দেশে সভা-মিলাদ মাহফিল আজ"। দৈনিক ইনকিলাব। ২৪ জানুয়ারি ২০১৬।